1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে পুলিশের অভিযানে আটক ১০৫ জন - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

রাজশাহীতে পুলিশের অভিযানে আটক ১০৫ জন

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ এপ্রিল, ২০১৯
ছবি: প্রতিকি

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেট্রোপলিটন ও জেলা পুলিশের পৃথক অভিযানে ১০৫ জনকে আটক করা হয়েছে। জেলা ও নগর পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে। নগর পুলিশের অভিযানে আটক ৭০ জনের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ১০ জন, রাজপাড়া থানা ৪ জন, চন্দ্রিমা থানা ৩ জন, মতিহার থানা ৪ জন, কাটাখালি থানা ১২ জন, বেলপুকুর থানা ২ জন, শাহমখদুম থানা ২ জন, এয়ারপোর্ট থানা ১ জন, পবা থানা ৪ জন, কাশিয়াডাঙ্গা থানা ১৬ জন, কর্ণহার থানা ৫ জন, দামকুড়া থানা ৪ জন ও ডিবি পুলিশ ৩ জনকে আটক করে। যার মধ্যে ১৭ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ২২ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য

অপরাধে ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে, জেলা পুলিশের অভিযানে আরো ৩৫ জনকে আটক করা হয়। জেলা পুলিশের ৮টি থানা পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক ৩৫ জনের মধ্যে গোদাগাড়ী মডেল থানা ৪ জন, তানোর থানা ৫ জন, মোহনপুর থানা ৩ জন, পুঠিয়া থানা ২ জন, বাগমারা থানা ৭ জন, দূর্গাপুর থানা ৪ জন, চারঘাট মডেল থানা ৪ জন ও বাঘা থানা ৬ জনকে আটক করে। যার মধ্যে ২৭ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৬ জনকে মাদকদ্রব্যসহ ও সেবনকারী হিসেবে এবং অন্যান্য অপরাধে ২ জনকে গ্রেফতার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আর/এস

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team