1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
কালিহাতী উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪ - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ৩০ মে ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

কালিহাতী উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৯

খবর২৪ঘণ্টা ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় এবং চট্টগ্রামে ডবলমুরিং থানায় সড়ক দুর্ঘটনায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও কমপক্ষে ৩ জন।
নিহতরা হলেন- মাইক্রোবাসের চালক মোশারফ হোসেন মুসা ও চাঁপাইনবাবগঞ্জের অ্যাডভোকেট সৈয়দ শাহ জামাল। তিনি সুশাসনের জন্যে নাগরিক-সুজনের জেলা সভাপতি। আজ শনিবার ভোর ৫টার দিকে কালিহাতী উপজেলার বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কের হতেয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মাইক্রোবাসটিকে হতেয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।
দুর্ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
অপরদিকে চট্টগ্রাম থেকে আরিচ আহমেদ শাহ জানিয়েছেন, মধ্যরাতে ডবলমুরিং থানার দনিয়ালাপাড়ায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে মারা গেছেন।

 

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team