1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
দিনাজপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

দিনাজপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

  • প্রকাশের সময় : বুধবার, ৪ এপ্রিল, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মেহেদী আজাদ রাসেল (২৯) মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো তিনজন।

বুধবার (৪ এপ্রিল) দুপুরে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী আজাদ রাসেল পলাশবাড়ী দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন দুলুর বড় ছেলে। তাদের বাড়ি পলাশবাড়ীর গৃধারীপুর এলাকায়। আহতদের নাম-ঠিকানা জানা যায়নি।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম জানান, রাসেলসহ দু’জন দুপুরে মোটরসাইকেলে করে দিনাজপুর থেকে পলাশবাড়ী আসছিলেন। পথে ঘোড়াঘাট উপজেলা পরিষদের সামনে এলে তার মোটরসাইকেলের সঙ্গে আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাসেলসহ দুই মোটরসাইকেলের চার আরোহী গুরুতর আহত হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার কিছুক্ষণ পর রাসেলের মুত্যু হয়।

খবর২৪ঘণ্টা.কম/নজ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team