1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ডিএনসির অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

ডিএনসির অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার কাহালুতে অভিযান চালিয়ে ৫৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ নিলয় প্রাং জয় (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে
কাহালু সদর ইউনিয়নের বুড়ইল উত্তরপাড়া গ্রামে তার নিজ বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিজ বসতঘরের দরজার কাছে দাঁড়িয়ে থাকা নিলয় প্রাং জয়ের দেহ তল্লাশি করে পরিহিত ট্রাউজারের ডান পকেট থেকে একটি সাদা প্লাস্টিকের কৌটায় রাখা ৫৭ পিস হালকা কমলা রঙের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার নিলয় প্রাং জয় বুড়ইল উত্তরপাড়া গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক জিল্লুর রহমান বলেন, সরকার ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে মাদক কারবারি ও মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে অধিদপ্তর বদ্ধপরিকর। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ ঘটনায় কাহালু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 

 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team