1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
প্রাণিসম্পদ মেলায় পশু-পাখি ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

প্রাণিসম্পদ মেলায় পশু-পাখি ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

নিউজ ডেস্ক: ‘রফতানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে রাজধানীর শেরে-বাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে প্রাণিসম্পদ মেলা। সকালে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি মেলায় আগত বিভিন্ন পশু-পাখি ঘুরে দেখেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুসহ অনেকে।

এর আগে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে পশুপাখির অধিকার সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে দেশে বিশেষ করে শহর অঞ্চলে আর্থিকভাবে সক্ষম মানুষের মাঝে উন্নত বিশ্বের মতো পোষা প্রাণী ও খাঁচায় পাখি পালন অনেক বৃদ্ধি পেয়েছে। এগুলো একদিকে যেমন মানুষের মানসিক প্রশান্তির কারণ হয়ে উঠেছে, অপরদিকে এসব প্রাণী অনেকের কাছে আয়েরও উৎস। তবে মনে রাখতে হবে, মানুষের যেমন অধিকার রয়েছে। তেমনি পশুপাখির অধিকার সম্পর্কেও অবহেলা করা চলবে না।

তিনি বলেন, আপনারা নিঃসন্দেহে জানেন, জীবজন্তু কিংবা পশুপাখির জন্যও আন্তর্জাতিকভাবে স্বীকৃত কয়েকটি অধিকার রয়েছে। প্রাণীকে ক্ষুধা ও তৃষ্ণা থেকে মুক্ত রাখতে হবে; প্রাণিকে অস্বস্তিতে রাখা চলবে না। ব্যথা, আঘাত ও রোগ থেকে মুক্ত রাখতে হবে; স্বাভাবিক আচরণ প্রকাশের স্বাধীনতা দিতে হবে সর্বোপরি প্রাণীকে ভয় এবং মানষিক যন্ত্রণা দেওয়া যাবে না। মানবিক মানুষ হিসেবেই আমাদের প্রত্যেককে পশুপাখির অধিকার সম্পর্কে সচেতন এবং সচেতন থাকা মানবিক দায়িত্ব।

তিন ধরে চলবে এ মেলা। প্রতিদিন সকাল সাড়ে ৯টায় মেলার কার্যক্রম শুরু হবে।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team