1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে যাত্রীবাহী বাসে মিলল দুটি বিদেশি পিস্তল - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

রাজশাহীতে যাত্রীবাহী বাসে মিলল দুটি বিদেশি পিস্তল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে এক সন্দেহভাজন যাত্রী পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (১৬ নভেম্বর) রাতে মহানগরীর শাহমখদুম থানাধীন সিটিহাট বাইপাস মহাসড়কে চেকপোস্ট বসিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে এসআরবি-৫-এর রাজশাহী মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসে অস্ত্র পাচারের তথ্য পেয়ে তাৎক্ষণিকভাবে সিটিহাট বাইপাস এলাকায় চেকপোস্ট স্থাপন করে অভিযান চালায় এসআরবি-৫-এর একটি দল। বাসটিতে তল্লাশির একপর্যায়ে লাগেজ রাখার বাক্সে একটি ফলের কার্টুন পাওয়া যায়। পরে কার্টুনটি খুলে কাপড় দিয়ে বিশেষ কৌশলে মোড়ানো অবস্থায় দুটি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

এদিকে চেকপোস্টের বিষয়টি আগেই টের পেয়ে বাসটি সেখানে পৌঁছানোর আগেই এক সন্দেহভাজন যাত্রী কৌশলে পালিয়ে যান। বাসের সুপারভাইজারকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই যাত্রী চাঁপাইনবাবগঞ্জ থেকে বাসটিতে উঠেছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পলাতক ওই যাত্রীর পরিচয় ও ঠিকানা শনাক্তে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দতালিকাসহ সাধারণ ডায়েরির মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team