1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বাঘায় ৫২ বোতল বিদেশি মাদক ফেয়ারডিল উদ্ধার - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

বাঘায় ৫২ বোতল বিদেশি মাদক ফেয়ারডিল উদ্ধার

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘা উপজেলায় অভিযান চালিয়ে কোডিনযুক্ত বিদেশি মাদক ফেয়ারডিলের ৫২ বোতল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। তবে অভিযানে মাদকের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

গতকাল রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আলাইপুর পশ্চিমপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করে এসআরবি-৫-এর রাজশাহী সদর কোম্পানির একটি চৌকস অভিযানিক দল।

এসআরবি সূত্রে জানা যায়, অভিযানে ৫২ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। পরে মাদকের মালিককে শনাক্ত ও আটকের লক্ষ্যে আশপাশের এলাকায় তল্লাশি চালানো হলেও কাউকে পাওয়া যায়নি। একপর্যায়ে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার করা মাদক জব্দতালিকামূলে জব্দ করা হয়।

এ ঘটনায় ১৫ নভেম্বর বাঘা থানায় মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিকভাবে পলাতক আসামিকে অভিযুক্ত করে মামলাটি করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৫।

সংস্থাটি জানায়, প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে মাদক, অস্ত্র, সন্ত্রাস ও সংঘবদ্ধ অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

 

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team