
নিউজ ডেস্ক: পাহাড়সমান অদক্ষতা চাপা দেওয়ার জন্য বিরোধী দলের ওপর দায় চাপাচ্ছে সরকার বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘অতীতের স্বৈরাচারী কায়দায় বিরোধীদের কণ্ঠ দমন করা যাবে না।’
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে জামিনে কারামুক্ত হন জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান। সেখানে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর বলেন, ‘জনগণের প্রত্যেকটি অধিকার আদায়ে আন্দোলন চলছে। যে কারও রক্তচক্ষু উপেক্ষা করে জনগণের অধিকার আদায় করা হবে।’
তিনি আরও বলেন, ‘যারা বসন্তের কোকিল হয়ে সরকারের কাঁধে চেপে বিপথে পরিচালিত করছে, সরকার বিপদে পড়লে তারাই সঙ্গে থাকবে না।’
আখতারুজ্জামান প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘সরকারি কাজে বাধা এবং সরকারি কর্মকর্তার গায়ে হাত তোলার অভিযোগ ছিল সম্পূর্ণ মিথ্যা।’ যদি কোনও অপরাধীই না থাকে, তাহলে তাৎক্ষণিক বিমানবন্দরের দুজন কর্মকর্তাকে কেন সাময়িক বরখাস্ত করা হলো—এমন প্রশ্নও তোলেন তিনি।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।