1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সাপাহার সীমান্তে ১৩৩ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

সাপাহার সীমান্তে ১৩৩ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

সাপাহার প্রতিনিধি: নওগাঁর সাপাহার সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৩৩ বোতল ভারতীয় নেশাজাতীয় ব্রনকফ-সি সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২ নভেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার করমুডাংগা ইটভাটা এলাকায় অভিযান চালিয়ে এসব সিরাপ উদ্ধার করা হয়।বাংলাদেশ সংবাদ

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সূত্রে জানা গেছে, গোপন তৎপরতা ও সীমান্তে চোরাচালান প্রতিরোধে নিয়মিত নজরদারির অংশ হিসেবে নব আদাতলা সীমান্তচৌকির টহল অধিনায়ক নায়েব সুবেদার মো. আমির হোসেনের নেতৃত্বে বিজিবির একটি দল করমুডাংগা ইটভাটা এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ওই এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১৩৩ বোতল ভারতীয় ব্রনকফ-সি সিরাপ জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করার তথ্য পাওয়া যায়নি।

বিজিবি জানিয়েছে, জব্দ করা সিরাপগুলো আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সাপাহার থানায় জমা দেওয়ার কার্যক্রম চলছে।

নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধ পারাপার, গরু ও মাদক পাচারসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

তিনি আরও জানান, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল এবং অভিযান অব্যাহত থাকবে।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team