1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ডিএনসির অভিযানে ৮ জন গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

ডিএনসির অভিযানে ৮ জন গ্রেপ্তার

  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় ৮০ গ্রাম গাঁজাসহ আটজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত বগুড়া সদর উপজেলার স্টেশন রোডের স্বপ্নপুরী হোটেলের সামনে এবং চকসুত্রাপুর চামড়াগুদাম এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালালের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ এলাকার নিহাত মিয়া (২০), বগুড়া সদর উপজেলার ছোট বেলাইল এলাকার আরমান ইসলাম (৩৩), কাহালু উপজেলার ভালশুন এলাকার আবু তালাহা (২৭), দক্ষিণ চেলোপাড়া এলাকার বিশ্বজিৎ (৪৭), শাজাহানপুর উপজেলার বেতগাড়ী এলাকার মনজুর আলম (৪০), বগুড়া সদর উপজেলার তেঁতুলতলা এলাকার রনি (৪২), নারুলী মধ্যপাড়া এলাকার সুমন সরকার (২৮) এবং শাজাহানপুর উপজেলার বনানী বেজোড়া এলাকার শেখ শামীম (৫০)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আটজনের মধ্যে নিহাত মিয়াকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আরমান ইসলাম, আবু তালাহা, বিশ্বজিৎ, মনজুর আলম, রনি ও সুমন সরকারকে ২১ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ ছাড়া শেখ শামীমকে ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানে উদ্ধার করা গাঁজা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকাসক্তি ও মাদকের অবৈধ বিস্তার রোধে ডিএনসি নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ কারবারের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত বাংলাদেশ গড়তে মাদকের বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন।”

তিনি আরও বলেন, মাদকবিরোধী কার্যক্রম জোরদার করার মাধ্যমে মাদকের অপব্যবহার নিয়ন্ত্রণে অধিদপ্তর কাজ করে যাচ্ছে।

 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team