1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
আদমদীঘিতে গাঁজা ও চোলাইমদসহ গ্রেপ্তার ২ - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

আদমদীঘিতে গাঁজা ও চোলাইমদসহ গ্রেপ্তার ২

  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘিতে গাঁজা ও চোলাইমদসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। রোববার (১ নভেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটের দিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও দুই লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আদমদীঘি উপজেলার ধুলাতইর গ্রামের মো. হাফিজার মৃধার ছেলে মো. শাকিল মৃধা (২৭) এবং জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ভাটকুড়ি গ্রামের মৃত মোকছেদ আলী মণ্ডলের ছেলে মো. কামাল (৫০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং আদমদীঘি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দুই ব্যক্তিকে মাদকসহ গ্রেপ্তারের পর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত শাকিল মৃধাকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেন। অন্যদিকে মো. কামালকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে উদ্ধার করা গাঁজা ও চোলাইমদ নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই ধ্বংস করেন।

এ বিষয়ে ডিএনসি বগুড়ার উপপরিচালক জিল্লুর রহমান বলেন, “মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ কারবারের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদক কারবারে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

তিনি মাদকমুক্ত সমাজ গঠনে সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team