1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রামেকে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, ভর্তি ৩০ - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

রামেকে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, ভর্তি ৩০

  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রুনা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ডেঙ্গু শক সিনড্রোমে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ৩০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪০ জন। বর্তমানে হাসপাতালটিতে ১৫১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

মৃত রুনা বেগম চাঁপাইনবাবগঞ্জের নামোপাড়া এলাকার বাসিন্দা। তিনি গৃহিণী ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৩০ অক্টোবর রাত ১২টা ৫৫ মিনিটে রুনা বেগমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ৩১ অক্টোবর রাত ২টা ১০ মিনিটে তাঁর মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। অন্যদিকে, চিকিৎসা শেষে সুস্থ হওয়ায় ৪০ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালে ১৫১ জন ডেঙ্গু রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।

এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামিম আহমেদ বলেন, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদেরসহ বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত ১৫১ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team