1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বগুড়ায় ২ হাজার ইয়াবাসহ গার্মেন্টস কর্মী গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

বগুড়ায় ২ হাজার ইয়াবাসহ গার্মেন্টস কর্মী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় ২ হাজার পিস ইয়াবাসহ মোঃ নুর হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। নুর হোসেন গার্মেন্টসের চাকরি ছেড়ে ইয়াবা পাচারে জড়িয়ে পড়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে বগুড়া সদর উপজেলার নওদাপাড়া এলাকায় টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সামনে ঢাকা রংপুর মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নুর হোসেন ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বেলসারা বানিয়াবস্তি এলাকার মৃত ইনতাজ আলীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, নুর হোসেন মাদকের একটি চালান পাচার করতে যাচ্ছেন। পরে রাত ২টা ৩০ মিনিট থেকে ৩টা ২০ মিনিট পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী তাজ পরিবহনের একটি যাত্রীবাহী কোচে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের ই২ নম্বর আসনে বসা টিকিটবিহীন যাত্রী নুর হোসেনের দেহ ও ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ১০টি প্যাকেটে রাখা ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ২০০ গ্রাম। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি এমআই ৮ লাইট অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক মোহা: জিললুর রহমান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ নুর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের এই চালানের সঙ্গে আরও কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এ ঘটনায় বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team