1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রামেক হাসপাতালে এক সপ্তাহে ডেঙ্গুতে চারজনের মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

রামেক হাসপাতালে এক সপ্তাহে ডেঙ্গুতে চারজনের মৃত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত এক সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে নতুন করে ১২৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৯৪ জন। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৯৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

সর্বশেষ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আসমা খাতুন (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বালুবাগানের বাসিন্দা।

রামেক হাসপাতালের তথ্য অনুযায়ী, ৯ সেপ্টেম্বর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত চিকিৎসাধীন রোগীর সংখ্যা ছিল ৬৯ জন। ১০ ও ১১ সেপ্টেম্বর এ সংখ্যা ছিল ৬৪ জন করে। এরপর ১২ সেপ্টেম্বর চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭৪ জনে। ১৩ সেপ্টেম্বর তা আরও বেড়ে ৮০ জন, ১৪ সেপ্টেম্বর ৮২ জন এবং সর্বশেষ ১৫ সেপ্টেম্বর ৯৫ জনে পৌঁছেছে।

হাসপাতালের দৈনিক হিসাব অনুযায়ী, ৯ সেপ্টেম্বর ২০ জন, ১০ সেপ্টেম্বর ২০ জন, ১১ সেপ্টেম্বর ১৪ জন, ১২ সেপ্টেম্বর ১২ জন, ১৩ সেপ্টেম্বর ২১ জন, ১৪ সেপ্টেম্বর ২১ জন এবং ১৫ সেপ্টেম্বর ১৭ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। সব মিলিয়ে সাত দিনে নতুন করে ভর্তি হয়েছেন ১২৫ জন।

এদিকে, গত এক সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত হয়ে রামেক হাসপাতালে চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ৫৩ মিনিটে পাবনার বেড়া এলাকার বাসিন্দা ইমরুল কায়েস হৃদয় (২৬) মারা যান। পরদিন ৯ সেপ্টেম্বর সকাল ৯টা ২০ মিনিটে নাটোরের বনপাড়ার বাসিন্দা জিত সরকার (২২) মারা যান।

এরপর ১৪ সেপ্টেম্বর ভোর ৪টা ১০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের বাসিন্দা হৃদয় (২৪) মারা যান। সর্বশেষ ১৫ সেপ্টেম্বর সকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জের বালুবাগান এলাকার বাসিন্দা আসমা খাতুন (৩৫) মারা যান।

রামেক হাসপাতালের মুখপাত্র শেখ শামিম আহমেদ বলেন, সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৭ জন রোগী ভর্তি হয়েছেন। তিনজন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৯৫ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team