1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কাঠামোয় বেতন দেওয়া হবে: শিক্ষামন্ত্রী - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কাঠামোয় বেতন দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

নিউজ ডেস্ক: এমপিওভুক্ত শিক্ষকদেরও নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ বিষয়ে শিগগিরই ঘোষণা দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ‘বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে ওই বিশ্ববিদ্যালয়ের মান ও অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া যায়। একই সঙ্গে শিক্ষার্থীদের কর্মসংস্থানের বিষয়েও ধারণা পাওয়া যায়। তাই বিশ্ববিদ্যালয়কে ভালো র‌্যাংকিংয়ে নিতে হলে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে হবে।

শিক্ষামন্ত্রী আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় কুয়েটে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), ন্যানোটেকনোলজি ও রোবোটিক্সের মতো বিষয় অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা ক্রস বর্ডার এডুকেশনের ওপর গুরুত্ব দিয়ে কাজ করছি। এটা চালু করতে পারলে আমাদের বৈদেশিক মুদ্রার অনেক সাশ্রয় হবে। পাশাপাশি এর ফলে ইন্টেলেকচুয়াল প্রপার্টিও এ দেশে আমদানি করতে পারবো।’

শুধু শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের দিকে নজর না দিয়ে শিক্ষার গুণগত মান বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team