1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বিয়ের দিনেও মেসির শোক ভুললেন না রোনালদো, জানালেন সমবেদনা - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

বিয়ের দিনেও মেসির শোক ভুললেন না রোনালদো, জানালেন সমবেদনা

  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

স্পোর্টস ডেস্ক: ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। মাঠে তারা একে অপরের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। কিন্তু মাঠের বাইরে দুজনের পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের নজির বহুবারই দেখা গেছে। এবার তারই আরেকটি উদাহরণ দেখা গেলো। নিজের বিয়ের দিনও মেসির বাবার মৃত্যুতে সমবেদনা জানাতে ভুললেন না সিআরসেভেন।

প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করার দিন মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পর্তুগিজ তারকা। বাবার মৃত্যুর পর শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথমবারের মতো পোস্ট করেন মেসি। সেই পোস্টে মন্তব্য করে মেসির পাশে দাঁড়ান রোনালদো।

মেসির পোস্টে রোনালদো লিখেছেন, ‘এই কঠিন সময়ে তোমার এবং তোমার পরিবারের জন্য রইলো উষ্ণ আলিঙ্গন। অনেক শক্তি কামনা করছি, লিও।’

গত সপ্তাহে জীবনের অন্যতম কঠিন সময়ের মুখোমুখি হন মেসি। তার বাবা হোর্হে মেসি শনিবার রোজারিওর একটি হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৬৮ বছর।

মেসির ক্যারিয়ার গড়ে ওঠার পেছনে হোর্হে মেসির ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। তিনি শুধু মেসির বাবা ছিলেন না, দীর্ঘদিন তার এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ব্যবসায়িক বিষয়গুলোও দেখভাল করেছেন।

 

খবর২৪ঘন্টা/মইসে

 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team