
নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থ বছরের খরিপ-২ ২০২৬-২৭ মৌসুমে ৫ হাজার ৮৭০ কৃষকের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের বীজ, সার ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
রোববার (২৮ জুন) সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি হলরুমে কৃষকদের মাঝে এসব বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
কৃষি অফিস সূত্রে জানা যায়, ৫ হাজার কৃষককে ৫ কেজি করে উফশী রোপা আমন ধানের বীজ ও ২০ কেজি করে সার, ৮২০ জনকে ৫টি করে ফলজ গাছের চারা ও ৪০ কেজি করে জৈব সার এবং ৫০ জনকে ৫টি করে লেবু গাছের চারা ও ৮ কেজি করে জৈব সার দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবু রায়হান, উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মো. মিলন হোসেন মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. হিরাদুল ইসলাম প্রমুখ।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।