1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
টাস্কফোর্স অভিযানে ৬ মাদকসেবী গ্রেফতার - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

টাস্কফোর্স অভিযানে ৬ মাদকসেবী গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়া সদর উপজেলার বৃন্দাবনপাড়া ও করতোয়া নদীর তীরবর্তী এলাকায় মাদকবিরোধী টাস্কফোর্সের বিশেষ অভিযানে অবৈধ মাদকদ্রব্য সেবনের দায়ে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৮ জুন) রাত ৮টার দিকে পরিচালিত এ অভিযানে ৪০ গ্রাম গাঁজা ও ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার ‘ক’ সার্কেলের আভিযানিক দল বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযানে গ্রেফতারদের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন— বৃন্দাবনপাড়ার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. রিমন (৩৭), একই এলাকার মৃত জলিলের ছেলে মো. নুরুল ইসলাম নুরু (৩২), জলেশ্বরীতলার মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. মিনাজুল রহমান (৪০), নাটাইপাড়ার মো. দুলালের ছেলে মো. নিশাত (২০), পীরগাছার মো. আলমগীর হোসেনের ছেলে মো. শ্রাবন ইসলাম (১৮) এবং গাবতলী উপজেলার শিলদহবাড়ী এলাকার মো. মজনুর ছেলে মো. শিপন (২২)।

ভ্রাম্যমাণ আদালত ১ ও ২ নম্বর আসামিকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড, ৩ নম্বর আসামিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড এবং ৪, ৫ ও ৬ নম্বর আসামিকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্য বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত শূন্য সহনশীলতা নীতির আলোকে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “যে কোনো ধরনের মাদকসংক্রান্ত অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team