1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বিএমডিএর ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

বিএমডিএর ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) ৮৬তম পরিচালনা বোর্ড সভা রোববার (৭ জুন) সকালে রাজশাহীস্থ বিএমডিএ কার্যালয়ের বোর্ড কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বিএমডিএর চেয়ারম্যান কৃষিবিদ মো. হাসান জাফির তুহিন। এতে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মো. ফিরোজ আহমেদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আরমান হায়দার, কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব (উপকরণ) মো. জসিম উদ্দিন, রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা (পিপিএম), বোর্ড সদস্য মো. জাফুরুল্লাহ, মো. সাইফুল ইসলাম হিরক ও মিসেস বদরুল লাইলিসহ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া বিএমডিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আবুল কাসেম এবং নির্বাহী পরিচালক ও সদস্য সচিব আবু সাঈদ মো. কামরুজ্জামান (এনডিসি) সভায় অংশ নেন।

সভা শুরুর আগে বিএমডিএ জামে মসজিদের পেশ ইমাম এস এম রফিকুল ইসলাম পবিত্র কোরআন তেলাওয়াত করেন।

সভায় বিএমডিএর চলমান কার্যক্রম, বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের অগ্রগতি এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষভাবে উত্তরাঞ্চলের কৃষি উন্নয়ন, সেচ ব্যবস্থার আধুনিকায়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের কল্যাণে গৃহীত বিভিন্ন কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত পরিচালনা পর্ষদের সদস্যরা বিএমডিএ চেয়ারম্যান কৃষিবিদ মো. হাসান জাফির তুহিনের দক্ষ, বিচক্ষণ ও দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন এবং তাঁর নেতৃত্বে উত্তরাঞ্চলের কৃষি ও কৃষকদের উন্নয়নে বিএমডিএ আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম শেষ হয়। এ সময় চেয়ারম্যান উপস্থিত সকল বোর্ড সদস্য ও কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানান।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team