1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
মহাদেবপুরে জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের পুরস্কার বিতরণ - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

মহাদেবপুরে জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের পুরস্কার বিতরণ

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের ৫৩তম সাহিত্য, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের আয়োজনে শনিবার (১৮এপ্রিল) বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুম এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছি) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মকবুল হোসেন এতে সভাপতিত্ব করেন। প্রভাষক মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ আলহাজ্ব নাজিমুদ্দিন মিয়া, অবসরপ্রাপ্ত প্রভাষক মিরাজুল ইসলাম। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন তাজকিয়া জান্নাত, ইসরাত জাহান, সাইমা আনিলা, তাহসীনা নাজনীন তুবা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক, প্রভাষক আবুল কাশেম, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আসাদুজ্জামান, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো :জাহারুল ইসলাম প্রমুখ। এ সময় মানপত্র পাঠ করেন, সুচনা সাহা শ্রুতি। শেষে প্রধান অতিথি এমপি ফজলে হুদা বাবুল বিদ্যালয় প্রাঙ্গনে ফলের চারা রোপন করেন।

না/জ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team