1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
তেহরানে ‘স্যাক্রিফাইসড গার্লস’ সমাবেশে অস্ত্র হাতে নারীরা - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

তেহরানে ‘স্যাক্রিফাইসড গার্লস’ সমাবেশে অস্ত্র হাতে নারীরা

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের রাজধানী তেহরানে ‘স্যাক্রিফাইসড গার্লস’ নামে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যার মূল উদ্দেশ্য ছিল যুদ্ধের সময় নিহত নারীদের স্মরণ করা।

শুক্রবার (১৭ এপ্রিল) আয়োজিত এই সমাবেশে ইরানি নারীরা হাতে রাইফেল নিয়ে অংশ নেন এবং যুদ্ধে নিহত নারীদের প্রতি শ্রদ্ধা জানান।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালালে দেশটির সর্বোচ্চ নেতা নিহত হন। এরপরই সংঘাত দ্রুত পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে।

এই যুদ্ধের প্রভাবে বৈশ্বিক বাজারে অস্থিরতা দেখা দেয় এবং জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে যায়।

এদিকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর নতুন শর্ত আরোপের ইঙ্গিত দিয়েছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এখন সময় এসেছে প্রণালির জন্য নতুন সামুদ্রিক ব্যবস্থাপনা কার্যকর করার।

তার মতে, নতুন ব্যবস্থার অধীনে শুধু আইআরজিসির নৌবাহিনীর অনুমোদন পাওয়া বাণিজ্যিক জাহাজগুলো নির্ধারিত রুটে চলাচল করতে পারবে এবং এজন্য নির্ধারিত ফি বা টোল দিতে হবে।

তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানি জাহাজ চলাচলে কোনো বাধা সৃষ্টি করে, তাহলে এই পরিস্থিতি দ্রুত পরিবর্তন করা হতে পারে।

সূত্র: এএফপি

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team