1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মাদারীপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সবুরের দাফন সম্পন্ন - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

মাদারীপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সবুরের দাফন সম্পন্ন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

মাদারীপুর সংবাদদাতা : মাদারীপুরের কালকিনিতে বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সবুরের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) জুম্মা নামাজের পরে কালকিনি পৌর এলাকার গোপালপুর হাটের ফুটবল মাঠে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার অনুষ্ঠানে কালকিনি উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট মাহবুবা ইসলাম রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।

এছাড়াও মাদারীপুর জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে দক্ষিন গোপালপুর কাজীবাড়ীর সামনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কালকিনি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কাজী সেলিম জাতীসংঘের সাবেক আঞ্চলিক ভোটারস্ শিক্ষা সংক্রান্ত ও প্রাদেশিক সম্বয়কারী ও উপদেষ্টা, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান, কালকিনি উপজেলা মুক্তিযোদ্ধা সম্বয়ক পরিষদের প্রধান সম্বয়ক বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ জলিল আকন, সাবেক ডেপুটি কমান্ডার আঃ মালেক হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মজিদ মোল্লা, গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ফরহাদ মাতুবর, মাদারীপুর জেলা বিএনপির সদস্য এ্যাড. মিজানুর রহমান, কালকিনি পৌর বিএনপির সাবেক সদস্য সচিব সাংবাদিক নাসির উদ্দিন ফকির লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সবুর চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মত্যুবরণ করেন। মরহুম কাজী আব্দুস সবুর অবিবাহিত ছিলেন। তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ।

বিএ..

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team