1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
খুলনায় মুক্তিপণ না পেয়ে স্কুলছাত্রকে হত্যা, আটক ৬ - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১৭ মে ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

খুলনায় মুক্তিপণ না পেয়ে স্কুলছাত্রকে হত্যা, আটক ৬

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩

খুলনার ডুমুরিয়ায় ৩০ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে গুটু‌দিয়া এসিজিবি মাধ‌্যমিক বিদ্যালয়ের ছাত্র নিরব মণ্ডলকে (১৩) হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিনগত রাত ১টার দিকে বিদ্যালয়ের একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত নিরব মণ্ডল ওই এলাকার শেখর মণ্ডলের ছেলে।

ডুমু‌রিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ক‌নি মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

পরিবারের বরাত দিয়ে তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে নিরব বাড়ি থেকে গুটু‌দিয়া মাধ‌্যমিক বিদ্যালয়ের দিকে যায়। ওই দিন বিকেল ৪টার দিকে তার বাবার কাছে দুটি নম্বর থেকে ফোন আসে। তারা ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি তিনি তাৎক্ষণিক পুলিশকে জানান ও থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে ওই নম্বর দুটিতে কল করলে বন্ধ পাওয়া যায়। একপর্যায়ে রাতে বিদ্যালয়ের পরিত্যক্ত শ্রেণিকক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বয়স ১২ থেকে ১৫ বছরের মধ্যে।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team