1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
প্রতারণার মামলায় এবি ব্যাংকের ডিএমডি গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

প্রতারণার মামলায় এবি ব্যাংকের ডিএমডি গ্রেপ্তার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

প্রতারণার অভিযোগে দায়ের হওয়া মামলায় রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমানকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) গুলশান থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমানের বিরুদ্ধে আদালতে এক ব্যক্তি একটি প্রতারণার মামলা দায়ের করেছিলেন। সম্প্রতি এই মামলার গ্রেপ্তারি পরোয়ানা থানায় এলে আজ সকালে তাকে তার গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর হাজির করার উদ্দেশে গুলশান থানা পুলিশের একটি টিম তাকে আদালতে নিয়ে যাচ্ছে। আদালতে হাজির করে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করবে পুলিশ।

রিমান্ড আবেদন মঞ্জুর হলে তাকে জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে বলে জানান এসআই বেলাল হোসেন।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team