1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
শিবপুরে মোটরবাইক দুর্ঘটনায় দুইজন নিহত - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

শিবপুরে মোটরবাইক দুর্ঘটনায় দুইজন নিহত

  • প্রকাশের সময় : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

নরসিংদীর শিবপুরে মোটরবাইক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। শুক্রবার (০৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের সৃষ্টিগড় ও চৈতন্য বাসস্ট্যান্ডের মাঝামাঝি কালুর বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শিবপুরের চৈতন্যা এলাকায় সবিকুল ইসলামের ছেলে ফরহাদ ভূঞা (১৯) ও একই এলাকার দেলোয়ার ভূইয়ার ছেলে শাকিল মিয়া (১৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯ টার দিকে মোটরসাইকেলযোগে ফরহাদ ও শাকিল ঢাকা সিলেট মহাসড়ক ধরে শিবপুরের ইটাখোলা থেকে চৈতন্য অভিমুখে যাচ্ছিলো । এসময় তাদের মটরসাইকেলটি চৈতন্য বাসস্ট্যান্ড এর আগে সৃষ্টিগড় কালুর বাড়ি সংলগ্ন এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা একটি যান তাদেরকে পেছন থেকে চাপা দেয়। দুজনেই রাস্তায় ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই নিহত হয়।

ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর হায়দার তালুকদার  বলেন, দুজন মোটরসাইকেল আরোহী মারা গেছেন। অজ্ঞাতনামা কোনো একটি যান তাদেরকে পেছন থেকে ধাক্কা দেয়। পরিবারের সাথে কথা বলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team