1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ওবায়দুল কাদেরের বাড়ির সামনে ককটেল - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

ওবায়দুল কাদেরের বাড়ির সামনে ককটেল

  • প্রকাশের সময় : বুধবার, ২ জুন, ২০২১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তার ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার গ্রামের বাড়ির সামনের সড়কের পাশ থেকে দু’টি অবিস্ফোরিত ককটেল, দুটি চকলেট বোমা ও একটি কার্তুজের খোসা উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ জুন) রাত ১২টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের বসুরহাট-দাগনভূঞা আঞ্চলিক সড়কের পশ্চিম পাশ থেকে এগুলো উদ্ধার করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দু’টি ককটেল, দু’টি চকলেট বোমা ও একটি কার্তুজের খোসা জব্দ করেছে। কে বা কারা কেন এখানে এসব রেখেছেন, তা খতিয়ে দেখছে পুলিশ।

গত ১৬ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে সেতুমন্ত্রী ও আবদুল কাদের মির্জার বসুরহাট পৌরসভার বড় রাজাপুর গ্রামের বাড়িতে প্রতিপক্ষের বিরুদ্ধে ককটেল হামলার অভিযোগ তোলেন আবদুল কাদের মির্জার ছোট ভাই সাহাদাত হোসেন।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team