1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গে আজও ১ শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে বিশ্বাস এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ৯ জন। আর ছাড়পাত্র পেয়েছে ১১ জন। সাসপেক্টেড হামে চিকিৎসাধীন ভর্তি রোগী ১৫৩, এখন পর্যন্ত হাম আইসোলেশন ওয়ার্ডে মোট ৫৫৯ জন রোগী চিকিৎসা নিয়েছেন। চলতি মৌসুমে ৪৯ জনের মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা কিছুটা কমেছে। সময়মতো টিকাদান ও সচেতনতা বাড়ানো না গেলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তাই অভিভাবকদের শিশুদের টিকা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

 

 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team