1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সিরাজগঞ্জে বাস ও ট্রেনের সংঘর্ষে নিহত ১ আহত ২৫ - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

সিরাজগঞ্জে বাস ও ট্রেনের সংঘর্ষে নিহত ১ আহত ২৫

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

সিরাজগঞ্জ জেলার কড্ডারমোড় রেলক্রসিংয়ে ট্রেনের সাথে যাত্রীবাহী বাসের সংঘর্ষে বাসের ১ সুপারভাইজার নিহত।

এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।

জানাগেছে, বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ভোরে ঢাকা-ঈশ্বরদী রেলসড়কে সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গা উপজেলার বাসিন্দা।

সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ জানান, ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস কড্ডার মোড় রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওই বাসের ২৬ যাত্রী আহত হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team