1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
স্কুল-কলেজের শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ৩০ মে ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

স্কুল-কলেজের শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

  • প্রকাশের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, স্কুল-কলেজের শিক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া হবে। আজ বুধবার (৩ মার্চ) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি এই কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, যদি আরও ভ্যাকসিন আনা সম্ভব হয়, ভ্যাকসিন দেওয়ার বয়সসীমা আরও কমানো হবে। তখন শিক্ষার্থীদের টিকা দেওয়ার শিডিউলের বিষয়টিও ভেবে দেখা হবে।

মন্ত্রী জানান, বিদেশি নাগরিক, সরকারি কর্মচারী, বিভিন্ন পোর্টে যারা কাজ করেন তাদের ভ্যাকসিন দেওয়া হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী টিকা পাবেন বিদেশিরা।

তিনি জানান, এখন পর্যন্ত ৩৩ লাখ মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। আর ৪৫ লাখ মানুষ রেজিস্ট্রেশন করেছেন। জুলাই এর মধ্যে চার কোটি ডোজ ভ্যাকসিন পাওয়া যাবে।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team