1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সিসিইউতে সম্রাট, চিকিৎসার জন্য ১৫ সদস্যের মেডিকেল বোর্ড - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

সিসিইউতে সম্রাট, চিকিৎসার জন্য ১৫ সদস্যের মেডিকেল বোর্ড

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: বুকে ব্যথা নিয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের চিকিৎসায় ১৫ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। মীর জামাল বলেন, তিনি মোটামুটি আছেন, তবে তার মাল্টিপল সমস্যা রয়েছে। তার হৃৎপিণ্ডে ভাল্ব লাগানো হয়েছে, রয়েছে ‘রিদম ডিস্টার্বনেস’। তার চিকিৎসায় ১৫ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

বুকে ব্যথা অনুভব করলে গতকাল রবিবার সকালে সম্রাটকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে সিসিইউ (করোনারি কেয়ার ইউনিট) এ রাখা হয়েছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলাম জানান, সম্রাটের অবস্থার অবনতি হলে বিএসএমএমইউ কর্তৃপক্ষ রবিবার তাকে হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করেছে। তিনি এখন ওখানেই চিকিৎসাধীন আছেন।

ঢাকা মহানগর (দক্ষিণ) যুবলীগের সাবেক সভাপতি সম্রাট ক্যাসিনো মামলায় ২০১৯ সালের ৬ অক্টোবর গ্রেপ্তার হয়। এরপর তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team