1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সিলেটে আ.লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ০২ মে ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

সিলেটে আ.লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

  • প্রকাশের সময় : শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮

খবর২৪ঘণ্টা ডেস্ক: সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এস এম আবদুল আহাদ নামে এক আওয়ামী লীগ নেতা খুন হয়েছেন।
শুক্রবার রাত পৌনে ১১টার দিকে সিলেট সিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

নিহত এস এম আবদুল আহাদ বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি মৌলভীবাজারের রাজনগর উপজেলার করিমপুর মেদিনী মহলের নুর মিয়ার ছেলে।

স্থানীয়রা, শুক্রবার রাত পৌনে ১১টার দিকে সিলেট সিটি সেন্টারের সামনে একদল যুবক হঠাৎ তাকে ছুরিকাঘাত করে। এতে আহাদের পেট ও শরীরের বিভিন্নস্থান আঘাতপ্রাপ্ত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি মো. মোশাররফ হোসেন জানান, বৃহস্পতিবার ওবায়দুল কাদেরের সভায় যোগ দিতে সিলেটে গিয়েছিলেন আহাদ। শুক্রবার রাতে তার বাড়িতে ফিরে যাওয়ার কথা ছিল।

অতিরিক্ত রক্তক্ষরণে আবদুল আহাদের মৃত্যু হয়েছে বলে জানান ওসি।

খবর২৪ঘণ্টা.কম/জেএন  

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team