1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সাধারণ ছুটিতে ব্যাংকে লেনদেনের সময় বাড়ল - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

সাধারণ ছুটিতে ব্যাংকে লেনদেনের সময় বাড়ল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: সাধারণ ছুটির বর্ধিত দিনগুলোতে ব্যাংক লেনদেনের সময়সীমা বাড়ানো হয়েছে। গ্রাহকদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এই সময়ে গ্রাহকরা নগদ জমা, উত্তোলন, পে-অর্ডার ইস্যু ও সীমিত আকারে চেকের বিপরীতে লেনদেন করতে পারবেন। ব্যাংকে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। আর লেনদেন পরবর্তী কাজ সম্পন্নের জন্য ব্যাংক খোলা থাকবে বেলা ৩টা পর্যন্ত।

এর আগে গত ২৬ মার্চ থেকে সরকারি-বেসরকারি সব অফিস আদালত বন্ধের ঘোষণা দেয় সরকার। ৪ এপ্রিল ছুটি শেষ হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ৯ এপ্রিল পর্যন্ত ছুটির সময় বাড়ানো হয়।

প্রথম দফা সাধারণ ছুটির দিনগুলোতে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত লেনদেন এবং পরবর্তী কাজ সম্পন্নের জন্য দেড়টা পর্যন্ত ব্যাংক খোলা ছিল।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team