1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সাঁথিয়ায় যুবদলের সহ-সাধারণ সম্পাদক মাসুদের নাগরিক সংবর্ধনা - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

সাঁথিয়ায় যুবদলের সহ-সাধারণ সম্পাদক মাসুদের নাগরিক সংবর্ধনা

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬

পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে নবগঠিত কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক মাসুদুল হক মাসুদ এর নাগরিক সংবর্ধনা সোমবার (১৫জুন) বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদান করা হয়।এর আগে সকাল ১১টায় নেতা কর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে বেড়ার কাজীরহাট ফেরিঘাটে তাঁকে অভ্যর্থনা জানান।

সাঁথিয়া উপজেলা যুবদলের আহবায়ক ইলিয়াস আহম্মেদ বিপ্লবের সভাপতিত্বে এবং পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও বিআরডিবির চেয়ারম্যান জাহিদুজ্জামান রিপনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,সাবেক ছাত্রদল নেতা ও কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক মাসুদুল হক মাসুদ।তিনি তাঁর বক্তব্যে বলেন,কোন মাদকাসক্ত ও চাঁদাবাজের যুবদলে ঠাই হবেনা।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মনিরুল ইসলাম রাজা,মামুন হোসেন রাসেল,সদস্য সচিব মিজানুর রহমান বাবুল,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান খোকন,সরদার রফিকুল ইসলাম,সাঁথিয়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল রাসেল,সাবেক আহবায়ক সিরাজুল ইসলাম বন্দে,যুগ্ম আহবায়ক আফসার আলী,উপজেলা শ্রমিক দলের সভাপতি মাহবুব এ হাসান টিটো,উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান,বেড়া উপজেলা যুবদলের সদস্য সচিব সরোয়ার হোসেন,ধোপাদহ ইউনিয়ন যুবদলের সভাপতি আশিফ আল আলিম রাজিব,সাঁথিয়া উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আবু সাইদ,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মেহেদুল ইসলাম মল্লিক,আতিকুজ্জামান সজল,ইস্তিয়াক আহম্মেদ রেহান,নন্দনপুর ইউনিয়ন যুবদলের সভাপতি রাতুল ইসলাম রানা,পৌর কৃষকদলের আহবায়ক নাসিমুজ্জামান সাদ্দাম,সদস্য সচিব আলামিন মুন্সি,ছাত্রদল নেতা জীবন আহম্মেদ,সালমান বিশ্বাস,লিমন হোসেন,সোলায়মান হোসেন ও সাব্বির হোসেন প্রমুখ।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team