
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি-বেলার আয়োজনে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকারক প্রভাব ও পরিবেশগত সমস্যা বিষয়ে চকএনায়েত উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামুলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) বেলা ১১ টায় শহরের চক এনায়েত উচ্চ বিদ্যালয়ে সহ প্রধান শিক্ষক রাহমতে এলাহী’র সভাপতিত্বে সচেতনতামূলক কার্যক্রমে স্বাগত বক্তব্য দেন নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বৃক্ষ প্রেমী মাহমুদুন নবী বেলাল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেলার বিভাগীয় কর্মকতা সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় হিসাব রক্ষক মতিউল আলম, সহকারী শিক্ষক ফেরদৌসী নাহার, আক্তার জাহান, জাহানারা বানু, সায়মা আক্তার, ইসলাম সোহাগ প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার বন্ধ, পরিবেশ বান্ধব বিকল্প জনপ্রিয় করতে আইনি লড়াইয়ের পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা ক্যাম্পেইন, প্লাস্টিক দূষণের ক্ষতিকর বিষয় বোঝাতে তথ্যচিত্র প্রদর্শন, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বদলে কাগজের কাপ, চটের ব্যাগ বা স্টিলের বোতল ব্যবহারে উৎসাহিত করা প্রভৃতি।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।