1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
‘শীঘ্রই সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দেবেন খালেদা জিয়া’ - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

‘শীঘ্রই সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দেবেন খালেদা জিয়া’

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ আগস্ট, ২০২১

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিদারুণ কষ্টে দিনাতিপাত করছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে শীঘ্রই এই সরকার পতনের আন্দোলনে খালেদা জিয়া নেতৃত্ব দেবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সোমবার (১৬ আগস্ট) সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার ৭৬তম জন্মবার্ষিকীর আলোচনায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, খালেদা জিয়া যেন জনগণের সামনে এসে রাজনীতি করতে না পারেন, সেই ষড়যন্ত্র করছে সরকার। এখন জনগণকে ঐক্যবদ্ধ করে খালেদা জিয়া ও গণতন্ত্রকে মুক্ত করাই বিএনপির সবচেয়ে বড় কাজ।

এছাড়াও বিএনপি মহাসচিব বলেন, জন্মদিন নিয়ে আওয়ামী লীগ ইতিহাস বিকৃত করে জনগণকে বিভ্রান্ত করছে। এসময় গণটিকার নামে সরকার তামাশা করছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team