1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
লালপুরে ঠিকাদারের ঝুলন্ত মরদেহ উদ্ধার - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

লালপুরে ঠিকাদারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের লালপুর উপজেলার ফুলবাড়ী গ্রামের একটি মেহগনি গাছ থেকে মজিবর রহমান (৫৫) নামের এক ঠিকাদারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে লালপুর থানা পুলিশ। উদ্ধারকৃত লাশের পকেটে একটি চিরকুট পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ । মজিবর রহমান বাগাতিপাড়া উপজেলার সুইতিরপাড়া গ্রামের ধলু খানের ছেলে।

সোমবার (১৮ নভেম্বর) সকালে বাবলু নামের এক ব্যাক্তির নির্মানাধীন ভবনের পাশে মেহগনি গাছে ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে পুলিশ এশে লাশ উদ্ধার করে নিয়ে যায়। নিহত মজিবর রহমানের স্ত্রী হেলেনা বেগম জানান, সকালে সে বাড়ি থেকে বের হয়ে যায়, পরে তার মৃত্যুর খবর পাই।

লালপুর থানার ওয়ালিয়া পুলিশ ফাড়ির ইনচার্জ সুমন চন্দ্র দাস, ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, লাশের পকেট থেকে প্রাপ্ত চিরকুট পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে।

বিএ..

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team