1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহী করোনা আক্রান্ত ৩৮ জন চিকিৎসাধীন, সুস্থ ১৩ - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১০ মে ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

রাজশাহী করোনা আক্রান্ত ৩৮ জন চিকিৎসাধীন, সুস্থ ১৩

  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২০
রাজশাহী মানচিত্র

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগর ও জেলার ৯টি উপজেলায় মোট ৫১ জন করোনা পজিটিভ হয়েছেন। এরমধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। ১৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর বাকি ৩৮ জন নিজ নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। মোট ৫১ জনের মধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৯ জন, বাঘায় ৬ জন, চারঘাটে ১ জন, পুঠিয়া ৯ জন, দুর্গাপুর ৩ জন ও বাগমারা ৩ জন, মোহনপুর ৭ জন, তানোর ১০ জন ও পবায় ৩ জন। এখনো গোড়াগাদাড়ীতে করোনা রোগী শনাক্ত হয়নি। এদিকে, করোনা ভাইরাস আক্রান্ত শঙ্কায় রাজশাহী মহানগর ও জেলায় ৭৬ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এরমধ্যে রাজশাহী

মহানগর এলাকায় ৩০ জন, বাঘা উপজেলায় ৪৬ জন, চারঘাট উপজেলায় ০ জন, পুঠিয়া উপজেলায় ০ জন, দুর্গাপুর উপজেলায় ০ জন, বাগমারা উপজেলায় ০ জন, মোহনপুর উপজেলায় ০ জন,তানোর উপজেলায় ০ জন, পবা উপজেলায় ০ জন ও গোদাগাড়ী উপজেলায় ০ জন। হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছে ১৮৪৭ জন। এ পর্যন্ত মোট হোম কোয়ারেন্টাইনে ছিলেন ১৯২৩ জন। আজ রোববার রাজশাহী সিভিল সার্জন ডা. এনামুল হক স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team