1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে আমেরিকান কর্ণার উদ্বোধন করলেন মার্কিন রাষ্ট্রদূত - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

রাজশাহীতে আমেরিকান কর্ণার উদ্বোধন করলেন মার্কিন রাষ্ট্রদূত

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মার্চ, ২০১৯

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে ‘আমেরিকান কর্ণার’ এর উদ্বোধন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাজশাহী মহানগরীর তালাইমারী ক্যাম্পাসে এই কর্ণার চালু করা হয়েছে। আজ বুধবার দুপুরে রাষ্ট্রদূত মিলার আনুষ্ঠানিকভাবে এটির উদ্বোধন করেন।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেটে আমেরিকান কর্ণার রয়েছে। শিক্ষানগরী রাজশাহীতেও এটি চালু করা হলো। এর মাধ্যমে রাজশাহীর শিক্ষার্থীরা

যুক্তরাষ্ট্রের বিভিন্ন তথ্য খুব সহজে পাবে। শিক্ষা এবং ক্যারিয়ারের জন্য এ কর্ণার শিক্ষার্থীদের জন্য বেশ উপকারী হবে।রাষ্ট্রদূত বলেন, প্রধানত শিক্ষার্থীদের কথা চিন্তা করে কর্ণারগুলো চালু করা হলেও এগুলো সব শ্রেণি-পেশার মানুষেরই কাজে লাগবে। শিক্ষার্থীরা এখান থেকেই তথ্য পাবে কীভাবে যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য যাওয়া যেতে পারে। এটা একটা তথ্যকেন্দ্র। আমেরিকার সব তথ্যই এখানে পাওয়া যাবে।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন ধরনের বই, ম্যাগাজিন ও খবরের কাগজে পরিপূর্ণ এই কর্ণারের

উদ্বোধনের আগে রাষ্ট্রদূত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা প্রফেসর সাইদুর রহমান খান।এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা ও আমেরিকান কর্ণারের কো-অর্ডিনেটর আইরিন সুলতানাসহ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

খবর ২৪ ঘণ্টা/আর

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team