1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

রংপুরে মাহিগঞ্জে একটি বালুবাহী গাড়ির সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এই ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ছাড়াও আহত হয়েছেন আরও চারজন। মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে থানার সরাতল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া অটোরিকশার আহত যাত্রী আবদুল করিম (৫০) বলেন, পীরগাছা থেকে ওই অটোরিকশায় করে রংপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মাহিগঞ্জ সরেয়ারতল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পীরগাছাগামী একটি ডাম্পার ট্রাক সাইড নিতে গিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলে দুজন যাত্রী মারা যান।

রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় চালককেসহ ট্রাকটি জব্দ করা হয়েছে।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team