1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মাদারীপুরের ডাসারে সুদ কারবারির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

মাদারীপুরের ডাসারে সুদ কারবারির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

মাদারীপুর সংবাদদাতা : মাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় মো: আজিজ হাওলাদার (৬০) নামে এক সুদ কারবারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১ ফেব্রুয়ারী) সকাল উপজলার ডাসার ইউনিয়নের ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আজিজ হাওলাদার উপজেলার ধামুসা গ্রামের মত- আবদুল রহিম উদ্দিন হাওলাদারের ছেলে। স্থানীয় ও স্বজনরা জানান, মো: আজিজ হাওলাদার ডাসার কাঁঠালতলা বাজারে চায়ের দোকান করতেন। প্রতিদিনের ন্যায় গত শুক্রবার বিকেলে চায়ের দোকান খুলেন। তিনি রাত ১০ পরে দোকান বন্ধ করে রাতে বাড়ী ফিরে আসেননি। শনিবার সকালে নিহতের স্ত্রী শাহিদা বেগম তার খোঁজে বাড়ী থেকে বের হলে গ্রামের রাস্তার পাশে স্বামীর হাত-পা বাঁধা লাশ দেখতে পান।

এসময় তার চিৎকারে আশ পাশের লোকজন ছুটে আসেন।পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় পুলিশ নিহত আজিজ হাওলাদারের দোকান থেকে একাধিক স্ট্যাম্প ও অনেকের নাম ও টাকার অংক লিখিত রেজিস্ট্রার খাতা উদ্ধার করেন।

এব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহম্মদ আব্দুল বারিক বলেন, আমরা সংবাদ পেয়ে ১০৭ নং ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় পাশ থেকে মো. আজিজ হাওলাদারের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করি। লাশের সুরতহাল শেষে মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিএ..

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team