1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ফেনীতে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

ফেনীতে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনী সমিতি বাজার এলাকায় একটি যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজিচালিত অটোরিকশাটি সমিতি বাজার কবরস্থান এলাকায় মহাসড়কে ইউটার্ন নেওয়ার সময় চট্টগ্রামগামী দ্রুতগতির একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। অন্যজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী জানান, নিহতদের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে এখনো তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। বেপরোয়া গতির বাসটিকে আটক করা যায়নি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team