1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
পুঠিয়ায় গাছ কেটে পুকুরের মাছ লুট - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

পুঠিয়ায় গাছ কেটে পুকুরের মাছ লুট

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুন, ২০২২

রাজশাহীর পুঠিয়ায় পুকুরের পাড়ের বিভিন্ন ফলের শতাধিক গাছ কেটেছে দুর্বত্তরা। সেই সাথে পুকুরে থাকা মাছ লুট করেছে বলে অভিযোগ উঠেছে।

রোববার (১৯ জুন) দুপুরে উপজেলার জিউপাড়া ইউনিয়নের ম্যাজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুকুর মালিক মাজহারুল ইসলাম ওই গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।

জিউপাড়া ইউনিয়ন পরিষদ সদস্য জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ (রোববার) দুপুরের দিকে দুর্বত্তরা দেশীয় অস্ত্র নিয়ে তার পুকুরে হামলা চালায়। সে সময় পুকুরের পাড়ের কলাগাছ, পেপে গাছসহ বিভিন্ন মৌসুমি ফলের গাছ কেটে ফেলে। সেই সাথে পুকুরে থাকা মাছ তুলে নিয়ে যায় বলে শুনেছি।

পুকুর মালিক মাজারুল ইসলাম বলেন, আজকে সকাল থেকে কাজের জন্য আমি বাহিরে ছিলাম। সে সুযোগে একটি সন্ত্রাসী বাহিনী আমার পুকুরে তান্ডব চালায়। তারা আমার প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করেছে। এ বিষয়ে থানায় অভিযোগ দেয়ার প্রক্রিয়া চলছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন বলেন, ঘটনাটি শুনেছি তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team