1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
পুকুরে মিলল গিয়ে নিখোঁজ দুই শিশুর লাশ - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

পুকুরে মিলল গিয়ে নিখোঁজ দুই শিশুর লাশ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: ঝিনাইদহের কোটচাঁদপুরে পুকুর থেকে জাকারিয়া হোসেন চঞ্চল (১০) ও মিশন হোসেন (১০) নামে দুই মাদরাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকালে পুলিশ উপজেলার বহিরগাছি রাজাপুর গ্রামের একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

জাকারিয়া কোটচাঁদপুর উপজেলার বলুহর গ্রামের ঢালীপাড়ার বাহার আলীর ছেলে এবং মিশন কালীগঞ্জ উপজেলার ষাটবাড়িয়া গ্রামের ফুরকান আলীর ছেলে। নিহত দু’জনই রাজাপুর হাফিজিয়া মাদরাসার ছাত্র ছিল।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, বৃহস্পতিবার বিকেলে অন্য শিক্ষার্থীদের সঙ্গে জাকারিয়া ও মিশন গোসল করতে যায়। গোসল শেষে মাদরাসায় ফিরে এলেও জাকারিয়া ও মিশন তাদের জুতা ফেলে রেখে আসে। পরে জুতা আনতে গিয়ে নিখোঁজ হয়। সন্ধ্যার পরও ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি তাদের।

শুক্রবার সকালে মাদরাসার পাশের ওই পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team