1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
পত্নীতলায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

পত্নীতলায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি – পত্নীতলায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে সোমবার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর আয়োজনে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় একটি বর্নাঢ্য র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‘কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে বর্নাঢ্য এক র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল হকের সঞ্চালনায় এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প কর্মকর্তা আবু সোয়াইব খান, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষক বিলকিস আরা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সুধীজন প্রমুখ।

এসময় বক্তরা বলনে, দেশের সমৃদ্ধির জন্যে সকলের সমান অংশগ্রহণ প্রয়োজন। আজকের কন্যাশিশু আগামী দিনের নারী। তাই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিটি কন্যাশিশুর অধিকার, সু-শিক্ষা, পুষ্টি ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদরে সকলের কর্তব্য এবং নারীর সার্বিক অগ্রযাত্রা নিশ্চিত করতে বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং প্রতিরোধ সহ সামাজিক ও পারিবারিক বৈষম্য ও নির্যাতন থেকে কন্যা শিশুদের সুরক্ষিত রাখতে হবে।

বিএ…

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team