1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
নোয়াখালীতে গৃহবধূকে পিটিয়ে হত্যা - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

নোয়াখালীতে গৃহবধূকে পিটিয়ে হত্যা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তর ফকিরপুর এলাকায় যৌতুকের টাকার জন্য এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে ওই এলাকার ইঞ্জিনিয়ারের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। পরদিন সকালে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শিরিন আক্তার সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের মো. সেলিমের মেয়ে।

নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম বলেন, মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে গৃহবধূকে যৌতুকের টাকার জন্য তার শ্বশুর, শাশুড়ি ও ভাশুর মারধর করে। পরে বুধবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team