1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
নেত্রকোণায় হেরোইনসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

নেত্রকোণায় হেরোইনসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

হেরোইনসহ নেত্রকোণা জেলা ছাত্রলীগের সহসভাপতি আবু রায়হান প্রবানকে (৩২) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার সহযোগী তফসির খানকেও (২৫) গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (৫ এপ্রিল) সকালে তাদের আদালতে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার বিকেলে জেলার বারহাট্টা উপজেলার গোপালপুর বাজার থেকে এক গ্রাম হেরোইনসহ প্রবানকে গ্রেপ্তার করা হয়।

নেত্রকোণা ডিবির ওসি (পূর্ব) মো. সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আবু রায়হান প্রবান মোহনগঞ্জ উপজেলার মাঘান-শিয়াধার ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি নেত্রকোণা জেলা ছাত্রলীগের সহসভাপতি পদে আছেন। প্রবান ও তার পরিবার মোহনগঞ্জ পৌরশহরের মাইলোড়া এলাকায় বসবাস করেন।

অভিযান পরিচালনাকারী ডিবি পুলিশের এসআই সাদ্দাম হোসেন বলেন, গোপন সংবাদে জেলার বারহাট্টা উপজেলার গোপালপুর বাজারে অভিযান চালানো হয়। পরে জনসম্মুখে প্রবানের শরীর তল্লাশি করে এক গ্রাম হেরোইন পাওয়া যায়। এ সময় তার সহযোগী তফসির খানকেও গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোবায়েল আহম্মেদ খান বলেন, ছাত্রলীগে মাদকসেবী ও কোনো সন্ত্রাসীর জায়গা হবে না। প্রবানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বিএ…

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team