1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
নান্দাইলে ২ ট্রাকের সংঘর্ষে নিহত ২ - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

নান্দাইলে ২ ট্রাকের সংঘর্ষে নিহত ২

  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২০

খবর২৪ঘন্টা আন্তর্জাতিক ডেস্ক: ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার তসরা নামক স্থানে দুই ট্রাকের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন।

নিহতরা হলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ঘাগড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে সাইদুল (৪২) ও একই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মোস্তাকিম (২২)।

শনিবার (২২ আগস্ট) সকাল ৬টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ জানান, রৌমারি থেকে গরুবাহী একটি ট্রাক সকাল ৬টার দিকে তসরা এলাকায় এসে পেছন থেকে অপর একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই গরুবাহী ট্রাকের একজন নিহত হন। এ সময় আহত হন ওই ট্রাকেরই আরো একজন। আহত ব্যক্তিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team