1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনা, নিহত ২ - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনা, নিহত ২

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

নাটোর (লালপুর)প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপা দিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেয় ট্রাক। এতে ট্রাক ও অটোরিকশার চালকরা নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে কদম চিলান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকের হেলপার আহত হয়েছেন।

নিহতরা হলেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ গ্রামের বাসিন্দা অটোরিকশা চালক আলফু এবং বাগেরহাট জেলার কচুয়া এলাকার বাসিন্দা ট্রাক চালক মোস্তাকিম।

জানা যায়, মঙ্গলবার সকালে পাবনা থেকে নাটোরগামী একটি ট্রাক কদম চিলান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে চাপা দেয় এবং পরে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক আলফু নিহত হন। আহত অবস্থায় ফায়ার সার্ভিস ট্রাকের চালক ও হেলপারকে উদ্ধার করে বড়াইগ্রামের বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে ট্রাক চালক মোস্তাকিম মারা যান।

বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাঈল হোসেন বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিএ.

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team