1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
দুর্গাপুর পৌরসভার উপ-নির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন মিঠু - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

দুর্গাপুর পৌরসভার উপ-নির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন মিঠু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

রাজশাহীর দুর্গাপুর পৌরসভার উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাজেদুর রহমান মিঠু। মিঠু উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও প্রয়াত মেয়র তোফাজ্জল হোসেনের কনিষ্ঠ পুত্র।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে দলীয় সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত মনোনয়ন পত্রটির একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ওয়ালে পোস্ট করেন মিঠু নিজেই।

তফসীল অনুযায়ী আগামী ১৬ নভেম্বর ভোট গ্রহণ করা হবে। মনোনয়ন দাখিলের শেষ দিন ৩১ অক্টোবর। যাচাই বাছাই ১ নভেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন ৬ নভেম্বর।
এই নির্বাচনে ৯ টি ওয়ার্ডে মোট ২১ হাজার ১২৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১০ হাজার ৪৪৫ জন ও মহিলা ভোটার রয়েছে ১০ হাজার ৬৮১ জন। ১১টি ভোটকেন্দ্রে ৫৭ টি বুথে ভোট গ্রহণ করা হবে। সবগুলো কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে।

প্রসঙ্গত; সর্বশেষ ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি দুর্গাপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছিলেন তোফাজ্জল হোসেন। গত ২১ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মেয়র তোফাজ্জল মৃত্যুবরণ করলে নির্বাচন কমিশন থেকে মেয়র পদটি শুন্য ঘোষণা করে গেজেট জারি করা হয়।
বিএ /

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team