1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
দুর্গাপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

দুর্গাপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুন, ২০২২

মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা (Comprehensive Action Plan) প্রণয়নে রাজশাহীর দুর্গাপুরে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগীতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি থেকে এ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানার সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) শুভ দেবনাথ।

বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব মোল্লা ও নারী ভাইস চেয়ারম্যান বানেছা বেগম।

কর্মশালায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

দিনব্যাপী এ অনুষ্ঠিত কর্মশালায় অংশগ্রহন করেন উপজেলার বীর মুক্তিযোদ্ধা, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team